1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লাকসামে নকল শিশু খাদ্য কারখানার মালিকের ২ মাসের জেল, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নকল শিশু খাদ্য ও জুস উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিককে দুই মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে লাকসাম পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এস.এস ওয়ার্কশপের আড়ালে গোপনে পরিচালিত এ কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানে ‘ডিঙ্কো’, ‘ম্যাংগো’, ‘আনিসা’, ‘ফ্রুটু’সহ বিভিন্ন নামের জুস, ফুড আচার, চাটনি, ‘শাহজালাল চাটনি’, ‘লেক্সাস বিস্কুট’, এমনকি ‘দুপ মশার কয়েল’-এর মতো ভুয়া পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যে ব্যবহৃত হতো বিষাক্ত রং ও কেমিক্যাল, এবং মোড়কে থাকত নকল বিএসটিআই সিল।

ইউএনও কাউছার হামিদ জানান, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকা চকবাজার থেকে নকল মোড়ক এনে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করতেন। তিনি অভিযানের সময় নিজের অপরাধ স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এস.এস ওয়ার্কশপের আড়ালে এই ভেজাল পণ্য উৎপাদন কার্যক্রম চলছিল। অভিযানের পর উদ্ধারকৃত পণ্য ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং রতনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট