1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মনোহরগঞ্জে লাউলহরী একতা সেবা সংঘের একশ’ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

মনোহরগঞ্জে লাউলহরী একতা সেবা সংঘ এর পক্ষ থেকে ১০০ পরিবারের মাঝে দুস্থ ও অসহায়দের জন্য পরিবার প্রতি ঈদ বোনাস ও চিনি, চিনিগুড়া চাল, সেমাই ও বয়লার মুরগী সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠনটির স্থানীয় সদস্যদের মাধ্যমে উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়। দীর্ঘ এক মাস রমজান সাধনার পরে যখন ঈদ আনন্দ নিয়ে চিন্তিত ছিল, তখনি একতা সেবা সংঘ এসে তাদের সব চিন্তা মুহুর্তেই খুশিতে ভরিয়ে দিল। এই বোনাস ও খাদ্য সামগ্রী পেয়ে গ্রামের অসহায় মানুষ গুলোর মুখে খুশির আমেজ বয়ে চলেছে। গ্রামের মানুষগুলোকে একতা সেবা সংঘের সদস্যদের জন্য প্রান খুলে দোয়া করতে দেখা গেছে।

এই ঈদ বোনাস ও খাদ্য সামগ্রী বিতরণে আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সমাজ ব্যক্তিত্ত্ব ও ঢাকা টিকাটুলি এলাকার বিশিষ্ট সায়েন্টিফিক ব্যবসায়ী ফেরাডাইস কোম্পানির পরিচালক ইমাম হোসেন।

একতা সেবা সংঘ এভাবে প্রতি বছরই রমজানে অসহায় মানুষের সহযোগিতায় ঈদ বোনাস, ইফতার প্রদান ও খাদ্য সামগ্রী এবং পোশাক নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাই রমজান আসলেই মানুষগুলো একতা সেবা সংঘ এর সাহায্য পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষায় থাক।কারন একতার দান গুলো হয়ে থাকে একটি পরিবারের জন্য পর্যপ্ত পরিমানে। তাই মানুষের আশা হল একতা যাতে যুগ যুগ ধরে টিকে থেকে অসহায় মানুষের দু:খ লাগবে অবিভাবকের মত কাজ করে যায়।

উল্লেখ্য, স্থানীয় এই জনপ্রিয় সংঘটনটি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। প্রতিষ্ঠা কাল থেকেই অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তাই সেই এলাকার মানুষের মুখে মুখে একতা সেবা সংঘ এর  প্রশংসাবানি শুনা যায়। এর অন্যতম কারন হল একতার নিরলস সেচ্ছাসেবক ও বিশ্বস্ত পরিচালক গনের একান্তভাবে কাজ করে যাওয়া। যার সমস্থ আয় ও ব্যয়ের হিসেব গুলো সকলের সামনেই দৃশ্যমান থাকে,যেটা অন্যান্য অনেক সংঘটনের মাঝেই দেখা যায় না।এটাই সম্ভবত স্থানীয় এই সংগঠনটির স্থায়িত্ব ও জনপ্রিয়তার মূলমন্ত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট