1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক

সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

এম,নুরুননবী চৌধুরী সেলিম মনোহরগঞ্জ( কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম মনোহরগঞ্জ( কুমিল্লা) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে ৫নং ঝলম দঃ ইউনিয়নের প্রায় হাজারের অধিক পুরুষ মহিলার মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শুক্রবার ঝলম দঃ ইউনিয়নের ঝলম গ্রামে সালেহা মঞ্জিলে ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন এ ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশন এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম শুরু থেকে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। অসহায়, হত-দরিদ্রদের মাঝে ত্রাণ, শীত বস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও সব ধরনের ভালো কাজ করে যাবে ফাউন্ডেশান। তিনি ফাউন্ডেশন ও ফোরামের মানবিক, সেবামূলক কাজকে এগিয়ে নিতে সবার দোয়া চেয়েছেন।
ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বিপুল কুমার দে। কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি ২ এ ৫ এর পরিচালক জনাব আবদুল খালেক মোল্লার সবাপতিত্বে উপহার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শিব্বির আহম্মদ,মোঃ সাইফুল ইসলাম, ঝলম দঃ ইউনিয়নের বিএনপি ও জমায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট