1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন

শতাধিক মাদরাসা শিক্ষার্থীর মাঝে সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৫টি হাফেজিয়া মাদরাসার প্রায় শতাধিক এতিম ও গরিব শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশন এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম শুরু থেকে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। অসহায়, হত-দরিদ্রদের মাঝে ত্রাণ, শীত বস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও সব ধরনের ভালো কাজ করে যাবে ফোরাম, তাই তিনি ফাউন্ডেশন ও ফোরামের মানবিক, সেবামূলক কাজকে এগিয়ে নিতে সবার দোয়া চেয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সহকারী শিক্ষক সমিতির আহ্ববায়ক মনিরুল ইসলাম, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শিব্বির আহম্মদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল কাশেম, খিলা ইউনিয়নের জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ শরিফ উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট