1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

মনোহরগঞ্জে বাণিজ্য মেলার নামে অশ্লীলতা বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি: 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি: 
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁওয়ে বাণিজ্য মেলার নামে অশ্লীলতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসীসহ সচেতন মহল। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনও মেলা বন্ধের দাবি জানিয়েছেন। গ্রামের সচেতন মহল বলেন আমাদের গ্রামের কিছু উৎশৃঙ্খল, বখাটে, নানাহ বেহায়াপনা কর্মকান্ডের সাথে জড়িত যুবক মিলে বানিজ্য মেলা আয়োজন করতেছে।পূর্বে এই গ্রামে কখনো এমন আয়োজন ছিলনা। বৈশাখি বানিজ্য মেলার মোড়কে ওরা নারি-পুরুষের অবাদ মেলামেশা, বিভিন্ন রকমের জুয়া, মাদক ব্যবসা, অশ্লীল সিনেমার আয়োজন করতেছে। তারা আরোনবলেন গ্রামের ১৪ টি মসজিদের ইমাম, মসজিদ কমিটি, ইদগাহ কমিটি, বাজার কমিটি রাজনৈতিক নেতৃবিন্দু ও এলাকাবাসী এসবের প্রতিবাদ করলেও, উল্লেখিত বৈশিষ্ঠের যুবকরা মেলা বাস্তবায়নে কাজ আগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় এলাকায় প্রচন্ড ,আইনশৃঙ্খলা অবনতির আশংকা প্রকাশ করে অবিলম্বে মেলা বন্ধের দাবি জানান।
মেলা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার শহিদুলহক, ডা. মাহবুবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ, মাও, মোহাম্মদ উল্যা, ইসলামি আন্দোলন বাংলাদেশ।জেলা প্রতিনিধি, মোহামম্মদ উল্যাহ বাইশগাঁও বাজার সভাপতি, আরমি সুলতান, সভাপতি বিএনপি ৮নং ওয়ার্ড, খাদেমুল ইসলাম মাসুম সেক্রেটারী কেন্দ্রীয় মসজিদ কমিটি, ডাক্টার খোরশেদ আলম, সহ সভাপতি বাজার কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট