1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করতে হবে’, ‘ ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান’, ‘ব্যান ব্যান খুনি লীগ’ সহ নানা স্লোগান দেয়া হয় মিছিলে। এরপর রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে ঢাবি শিক্ষার্থী এবি যুবায়ের বলেন,  ‘যে বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যাঁরা গণহত্যায় জড়িত তাদের নিষিদ্ধ না করলে এ দেশের  ছাত্র-জনতা মেনে নেবে না। গণহত্যার দায় নিয়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এই শিক্ষার্থী বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।’

এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ শুক্রবার বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট