1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:

মনোহরগঞ্জে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১ ঘটিকার সময় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাসিম বিল্লাহ,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোমিনুর রহমান,
যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা
তাহমিনা আক্তার, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, ফায়ার সার্ভিস স্টেশন এর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট