1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

মনোহরগঞ্জে ছাত্রদল কর্মীর মৃত্যুতে শোকের ছায়া

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নরপাইয়া কয়াল বাড়ির মোঃ সোহেলের ছেলে ছাত্রদলকর্মী নাহিদ (১৭) মারা গেছেন। জানা যায় গত ২০ ফেব্রুয়ারি লাকসামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে জনসভায় যাওয়ার পথে পিকাপ থেকে পড়ে গুরুতর আহত হন নাহিদসহ ৪ জন।
দরিদ্র পরিবারের সন্তান নাহিদ প্রায় এক মাস আইসিউতে লাইফ সাপোর্টে থাকার পরেও তার জ্ঞান ফিরে আসেনি। সোমবার রাতে দুনিয়ার মায়া ত্যাগ করে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে, ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন। মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় উপজেলার নরপাইয়া গ্রামে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মুনাফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ, সাবমীর মাহমুদ শামীম, সৌরভ, জুনায়েদ, ফখরুল, নজরুল, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, সাবেক ছাত্রদল নেতা শাহীন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, ছাত্রনেতা মহসিন ভুঁইয়া, তারেক, সোহাগ, সোহেল, রাজু, শাওন, জাহিদ, মুন্না বিপ্লব প্রমুখ।
উল্লেখ যে, নরপাইয়া গ্রামের হতদরিদ্র সোহেলের চার ছেলে এক মেয়ের মধ্যে নাহিদ সবার বড়। দীর্ঘ ২৬ দিনে লাইফ সাপোর্টে তার চিকিৎসায় প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে, সমাজের বিত্তবান সকলের কাছে নাহিদের বাবা সহায়তা প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট