1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। এ ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। নিহতদের সবাই পুরুষ।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

নিহত ৪ জনের লাশ ভবনটির ছয় তলায় পাওয়া গেছে। বাথরুমের ভেতরে একটি এবং সিঁড়ির গোড়ায় তিনটি লাশ পাওয়া গেছে। সিড়ির দরজা তালা মারা ছিল বলে জানা গেছে। নিহতদের পরিচয় এবং অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট