1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় ২৬ ফেব্রুয়ারি বুধবার মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মনোহরগঞ্জ থানার এসআই শান্তনু দেবনাথের সহায়তায় যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শাকতলা বাজার এলাকা থেকে নাঙ্গলকোট উপজেলার বোলাইন গ্রামের মাষ্টার মোশাররফ বাড়ির মৃত আনু মিয়ার ছেলে আবুল খায়ের (৪২) একই গ্রামের মজুমদার বাড়ির জাকের হোসেনের ছেলে মোঃ সুমন (২৬)কে আটক করে। আটক কৃতদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। স্থানীয় লোকজন বলেন আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। তাদের সহযোগীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এব্যাপারে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন আমরা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট