1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

স্বামীর সঙ্গে অভিমানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা !

লালমাই প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে
লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে তানজিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তানজিনা উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী এবং জয়নগর গ্রামের সিরাজুল হকের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে তানজিনা কিছু জরুরি কেনাকাটার জন্য স্বামী ও শাশুড়ির অনুমতি না নিয়েই স্থানীয় বাগমারা বাজারে যান।
পরে বাড়ি ফিরে আসার পর প্রবাসী স্বামী ইমুতে ভিডিও কলে এ বিষয়ে জানতে চান। কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তানজিনা।
পরিবারের সদস্যরা জানান, এ ঘটনার পর তিনি নিজ ঘরে চলে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বিকেলে শ্বশুরবাড়ির লোকজন দরজা ভেঙে দেখেন, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, এটি একটি অপমৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট