1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি সেই সাজ্জাদের তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ফেইসবুক লাইভে এসে ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের তথ্য ও গ্রেফতারে সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। সাজ্জাদ হোসেন (২৫) হাটহাজারী থানার শিকারপুরের জামালের ছেলে।

সিএমপির মিডিয়া থেকে এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা ওই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে-তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতার-তথ্যদাতার-গ্রেফতারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

গত ২৮ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন সাজ্জাদ। ফেসবুক লাইভে সাজ্জাদ হুমকি দিয়ে বলেন, “তোর (ওসি) যদি শাস্তি না হয়, আমি তোকে কুত্তার মতো পেটাব। অক্সিজেন থেকে বায়েজিদ পর্যন্ত কুত্তার মতো ন্যাংটা করে পেটাব। কোর্টের রায় আসা পর্যন্ত তোরা টিকে থাকবি। যেখানেই থাকস আমি পেটাব। প্রয়োজনে আমি মরে যাব, তোদেরকে মেরে। তবুও আমি হার মানব না। দেখি, তোদের জোর বেশি না আমার। আরিফ তুই প্রস্তুত থাকিস। তোর উচ্চপদস্থ যারা আছে তাদেরকে বলিস।”

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট