1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

বাউফলে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সুজন হাওলাদার (৩০) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ (২৮) ও তার অনুসারীদের বিরুদ্ধে।

সোমববার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরবাদ গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত সুজন মদনপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড দ্বিপাশা গ্রামের নবী আলি হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

অভিযুক্ত মুঈনুল ইসলাম মিরাজ কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের মঞ্জু হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজের অটোরিকশায় বসা ছিলেন নিহত সুজন। এসময় হঠাৎ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজের, তার ছোট ভাই মোরসালিন ইসলামসহ ৮ থেকে ১০ জন ব্যক্তি সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত সুজনের চাচাতো ভাই মিজান উদ্দিন বলেন, সুজন আমাকে ফোন দিলে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। আমি গিয়ে দেখেছি আমার ভাই রাস্তা পাশে পরে আছেন এবং মঞ্জু হাওলাদারের ছেলে ছাত্রদল নেতা মিরাজ, সুজন ও মোরসালিসহ ১০ -১৫ জন দেশীর অস্ত্র নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছেন।

নিহত সুজনের বাবা নবী আলী হাওলাদার বলেন, জাহাঙ্গীর চেয়ারম্যানের ভাতিজারা আমার ছেলেকে হত্যা করেছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমার ছেলেকে মানুষজন সাহায্য করে একটি অটোরিকশা কিনে দিয়েছে। অটো চালিয়ে সংসার চালাতেন সুজন। তারা কেন এই হত্যাকাণ্ড ঘটালো আমরা জানিনা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, তার শরীরের ডান পায়ে তিনটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত এবং পিঠের বাম পাশে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে৷ অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

অভিযুক্ত মুঈনুল ইসলাম মিরাজের মুঠোফোন বন্ধ থাকায় তার মন্তব্য জানা যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মিরাজ ও তার ভাইসহ কয়েকজন এ হত্যাকাণ্ডের ঘটিয়েছেন। কি কারণে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি। তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট