1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা: নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মনোহরগঞ্জ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে র‍্যালী করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুল হক, প্রকৌশলী শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা সেনা কল্যাণ সমিতির প্রতিনিধি হাজী সেলিম জাহাঙ্গীর, সহকারী সমাজসেবা অফিসার রাশেদুল মিয়াজি, সমাজসেবা অফিসের মোঃ সেলিম আহমেদ, মোঃ তোফাজ্জল হোসেন, কামাল হোসেন ও রেহানা বেগমসহ প্রমুখ। এসময় আগামীর বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় অংশগ্রহণ করেন সমাজসেবায় নিবন্ধন কৃত বিভিন্ন সংস্থা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট