1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা : কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় ৩০ ডিসেম্বর সোমবার মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মনোহরগঞ্জ থানার এসআই সিরাজের সহায়তায় যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ জোড় ব্রিজ এলাকা থেকে ছোট বাদুয়াড়া গ্রামের মিজি বাড়ির শহিদ উল্লার ছেলে মোঃ শাওন (২৪) চাটখিল উপজেলার সাতরা পাড়া মোকারম বাড়ি ইকবাল হোসেন প্রকাশ মানিকের ছেলে মোঃ আতাউর রহমান প্রকাশ রুবেল(৪৮)কে আটক করে। আটক কৃতদের কাছ থেকে ৮৯৫ পিস ইয়াবা, মোবাইল ফোন ৩ টি নগদ টাকা ১০৪০০(দশ হাজার চারশত টাকা) উদ্ধার করা হয়।
এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। স্থানীয় লোকজন বলেন আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। তাদের সহযোগীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ বলেন মনোহরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ক্রেতা বিক্রেতাসহ সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা।
এব্যাপারে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন আমরা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি।

৩০ শে ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকার সময় সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে হাসনাবাদ জোড়া ব্রীজ এলাকা থেকে দুইজন কে ১৭৩০ ঘটিকার সময় ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় এবং মনোহরগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট