1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ছিখটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছিখটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ও আলহাজ্ব হোসনেয়ারা আজহার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিএম আহসান উল্লাহ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য শামছুল আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার উল্ল্যাহ, অহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন, ছাত্রনেতা সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা খাদিজ আক্তার, যুবনেতা মোর্শেদ আলম, আব্দুল আউয়াল মাসুদ, ফারুক হোসেন মিলন, জসিম উদ্দিনসহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের চোট একটা গ্রাম তারপরও আমরা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছি, সকলে শিক্ষার্থী দিয়ে ও সব ধরনের সহযোগিতা করে বিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। অভিভাবকগণ বিশেষ করে মায়েরা সচেতন হতে হবে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে, বাচ্চাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন মেনে চালাতে পারলে তাদের থেকে ভালো ফলাফল আশা করা যাবে। আগের মতো কারিকুলাম থাকবে না সামনে নতুন কারিকুলাম আসবে। শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নবান হতে হবে। ভালো ফলাফলের জন্য ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনের সমন্বয়ে এগিয়ে যেতে হবে।
প্রধান অতিথি শিক্ষার মানোন্নয়নে অত্র গ্রামের ৬ জন শিক্ষক যারা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেন তাদের পরামর্শ নেওয়ার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান।


অনুষ্ঠানে আলহাজ্ব হোসনেয়ারা আজহার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়, এছাড়াও সকল শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট