1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

টিসিবির ডিলার শাওন আটক ৬ মাসের জেল

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : বোতলের গায়ের লেবেল পরিববর্তন করে ডিলারের দোকানে খোলাবাজারে বিক্রি করা হচ্ছিল টিসিবির তেল:
আজ গোপন সংবাদে ভিত্তিতে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারের দিহান ইভান পাইকারী স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্টোরটি পরিচালনা করেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার রোকেয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী টিসিবি ডিলার মোঃ জহিরুল ইসলাম শাওন (৩৬)।

দোকানে অভিযান চালিয়ে ৪৫ (পয়তাল্লিশ) টি তীর ব্র‍্যান্ডের সয়াবিন তেলের লেবেল উদ্ধার করা হয়। টিসিবি কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য ১০ (দশ) টি কার্টুন খোলা অবস্থায় দোকানে পাওয়া যায়। খোলাবাজারে বিক্রয়ের জন্য দোকানের তাকে সাজিয়ে রাখা ০৬ টি এক লিটার এবং ০১ টি দুই লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে টিসিবি ডিলার মোঃ জহিরুল ইসলাম শাওন(৩৬) টিসিবি পণ্যের গায়ের লেবেল পরিবর্তন করে দোকানে খুচরা বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন। বিগত ৪-৫ মাস ধরে তিনি এভাবে লেবেল পরিবর্তন করে খোলাবাজারে বিক্রয় করছেন বলে জানান।

মোঃ জহিরুল ইসলাম শাওন (৩৬), পিতা- মোঃ হাসান পাটোয়ারী, গ্রাম- ছনুয়া, মনোহরগঞ্জ, কুমিল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট করেন মো: ইয়াসির আরাফাত, উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি, চাঁদপুর।
জানা যায় রোকেয়া এন্টারপ্রাইজ মনোহরগঞ্জের টিসিবির ডিলার দীর্ঘদিন টিসিবির মালামাল গ্রাহকদের কাছে ঠিকমতো বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দিতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট