1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময়

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে নাথেরপেটুয়া বাজার ব্যবসায়ীমের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাথেরপেটুয়া ইউনিয়ন সভাপতি, মাওলানা আবদুল গোফরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সহ সেক্রেটারী এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী।
ইসলামী ব্যাংক নাথেরপেটুয়া উপ শাখার শাখা ব্যবস্থাপক আবদুল বাতেন, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক রেজাউল করিম,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলা ইউনিয়ন আমির মাওলানা আবদুর রহিম, নাথেরপেটুয়া ব্যবসয়ী ফোরামের আহ্বায়ক আলী হোসাইন,

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নাথেরপেটুয়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মামুন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আবদুল বাতেন, নাথেরপেটুয়া জামায়াতের সহসভাপতি শাহাজান পাটোয়ারী, ইসলামী ছাত্র শিবিরের মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের।
বক্তারা বলেন ন্যায় এবং সততার সাথে ব্যবসা পরিচালনায় দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে। মজুদদারী বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়া ব্যবসায়ী কখনোই মুমিন হতে পারবেনা। অধিক মুনাফা না করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন এখন থেকে কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া হবেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল চাঁদাবাজদের প্রতিহত করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট