1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্যারিস্টার শাহজাহান ওমরকে শোন অ্যারেস্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও বিষ্ফোরক মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫ জনকে দৃশ্যত গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ঝালকাঠি  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিরুজুল ইসলাম রাসেল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে, বিকেল ৩টায় ব্যারিস্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামিদের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার অন্য আসামিদের মধ্যে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো. রাসেল, তাওহীদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমনকে হাজির করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫৩ জন নামধারী ও অজ্ঞাত ১৫০জনকে  আসামি করে রাজাপুর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দীন কবির বলেন, ‘রাজাপুরের একটি বিষ্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেফতারের আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আদালতকে বলেছি ঘটনার দিন ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন।’

উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর সকালে ব্যারিস্টার এম শাহাজাহন ওমরের গাড়ি ভাংচুরের ঘটনায় তিনি রাজাপুর থানায় মামলা দায়ের করতে যান। সেদিন দুপুরে কাঠালিয়া বিএনপি অফিসে হামলা মারধরের ঘটনায় শাহাজাহান ওমরকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট