1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

আসামে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

আসামে হোটেল, রেস্টুরেন্ট ও প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার আসাম মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে সরকারের এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছে বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী বলেছেন, আগের এই সংক্রান্ত আইনের পরিধি বাড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়াই নিষিদ্ধ করা হয়েছে।

 আগের গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইনে বলা হয়েছিল কোনও হিন্দু ধর্মস্থানের আশপাশে গোমাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গোমাংস বিক্রি করা যাবে না। জানা গেছে, ২০২১ সালের ক্যাটেল প্রিজারভেশন আইনে সংশোধনী এনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিরোধী দল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট গো মাংস খাওয়া নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজেপি অবশ্য গরু রক্ষার পক্ষে সবসময় প্রচার চালিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট