1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার উপরোপে নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪

সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা তোমাদের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসাথে বসবাস করবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। সকল মানুষকে সম্মান ও ভালবাসতে হবে। আমরা সম্প্রীতি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও শোষণমুক্ত বাংলাদেশ চাই।’

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর নেছারাবাদের ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীসহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে। অনেক মানুষকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। দেশের আঠার কোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন। আজ আমরা মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছি। আমরা
স্বাধীন।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্যাতিত মানুষের রক্তে ‘২৪’ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহণে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাই না। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি।’

পথসভা শেষে তিনি নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট