1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী! ঈদ নাটক নিয়ে সমালোচনা-আলোচনা ​ জীবন যখন ইবাদত  ​– ফিরোজ আলম লাকসামের জনমানুষের নেতা বদিউল আলম সুজন: আন্দোলন, মহামারী ও আধুনিক নগর গড়ার এক অনন্য কারিগর

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার

মনোহরগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট খ্যাত মহিন উদ্দিনকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় ২৯ নভেম্বর শুক্রবার মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ ও মনোহরগঞ্জ থানার এসআই মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বের হন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ মহিন উদ্দিন (৩৫)কে তার বাড়ি থেকে আটক করে তল্লাশি করলে তার কাছে ১৬ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ২৮ হাজার ৫৪০ টাকা একটি স্মাট মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন। স্থানীয় লোকজন বলেন মহিন উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশ বারবার গ্রেপ্তার করলেও ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যায়। তারা বলেন শুধু মহিন নয় তার সহযোগীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এব্যাপারে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন আমরা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি আটক মহিনের বিরুদ্ধে এর আগেও ৫টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট