1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

খিলগাঁওয়ে ভাইয়ের হাতে বোন খুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন রুমি আক্তার (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই মো. বাবুল (৫৫)।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও নবীনবাগ নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছালামকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মৃত রুমি খিলগাঁও পশ্চিম নবীন বাগের স্থায়ী বাসিন্দা মৃত আবুল হাশেমের মেয়ে। তার স্বামীর নাম মো. জহির।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত বাবুল বলেন, ছোট ভাই মো. ছালাম মাদকাসক্ত। ঠিকমতো কাজকর্ম করে না। তার স্ত্রী জুলেখা বেগমকেও মারধর করে। এ কারণে তার স্ত্রী আজকে বাসা থেকে বাবার বাড়িতে চলে যেতে চায়। এ নিয়ে তিনি ছোট ভাই ছালামকে তার স্ত্রীকে যেতে নিষেধ করতে বললে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে বাবুলকে ধারালো কাঁচি দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করে পরে। ছোট বোন রুমি আক্তার বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে সেখান থেকে বড় ভাই বাবুল ও রুমি আক্তারকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুমি আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আহত বাবুল ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহত বাবুল জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট