1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪ অবিলম্বে চাঁদাবাজি বন্ধ না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব —ডা. শফিকুর রহমান ফেনী থেকে অপহৃত সেনা সদস্য উদ্ধার

তারুণ্যের পণ –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে
আঠারো তোর বয়স খানি
দেশ বাঁচাতে চল,
দেশের শত্রু বিনাশ করবি
ওরে তরুণ দল।
সামনে পেলে পিষে মারবি
ধরবি মুচড়ে ঘাড়,
আনবি ধরে পাতাল ফুঁড়ে
আর ডেঙিয়ে পাড়।
রাখবি মনে দেশটা মোদের
একটা দেহের প্রাণ,
নিশান মাঝে বীর সেনাদের
পাবি রক্তের ঘ্রাণ।
দেশ বাঁচাতে দেশের ডাকে
তোদের আগে চাই,
কে’বা ওঁরাই লড়াই করবে
তোদের মত নাই।
ধরবি তোরাই দেশের হালটা
করবি এমন পণ,
দেশের কাজে উজাড় করে
দিবে তোদের মন।
দেশ সীমানা আকাশ জুড়ে
বোমারু বিমান তোর,
ভিনদেশী ঐ বিমান ধরবি
রাখবি বুকে জোর।
অতল সাগর সাবমেরিনে
তোরাই দিবি ডুব,
রাখবি নজর দেখলে শত্রু
থাকবি নাকো চুপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট