1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা

ভারতে পালাতে এক লাখে চুক্তি, সীমান্তে আটক গাজীপুর আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

জানা গেছে, বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গতকাল রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে আনুমানিক রাত সাড়ে ১১টায় অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। এসময় ওই স্থান দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবী’র মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট