1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

হাসিনার সঙ্গে ফোনালাপ করা সেই যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাথে ফোনালাপ করা এবং বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুুুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। এর আগে গত শুক্রবার ভোরে নওগাঁর মান্দা উপজেলার তার বোনের বাসা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিরা মিলে গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ থানা বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর তিনি গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে এলে পুলিশ তাকে গ্রেফতারের তৎপরতা চালাতে থাকে। এর প্রেক্ষিতে গত শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা  হয়। তবে জাহাঙ্গীরের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের সেই ক্লিপটি তার ফেসবুক একাউন্টে খুঁজে পাওয়া যায়নি।

 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। তার রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সাথে গোপন যোগাযোগ রক্ষা করাসহ ফোনালাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট