1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

শনিবার গফরগাঁওয়ে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

মামুন বিন হারুন ময়মনসিং প্রতিনিধি: 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

মামুন বিন হারুন ময়মনসিং প্রতিনিধি:  ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে তারুণ্য সমাবেশের উদ্যোগে আগামী ১৬/১১/২৪ (শনিবার) বাদ আসর শুরু হতে যাচ্ছে নবী সা. এর জীবনি শীর্ষক সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জানা যায়, এই অনুষ্ঠানকে উপলক্ষ্য করে গফরগাঁও উপজেলার স্কুল কলেজ আলিয়া ও কওমিসহ সর্বস্তরের ছাত্রদের অংশগ্রহণে সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপ থেকে প্রতি গ্রুপে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রথম গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে একটি সাইকেল। দ্বিতীয় ও তৃতীয় গ্রুপের প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে একটি করে ল্যাপটপ।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছাত্র-শিক্ষকদের আগ্রহ চোখে পড়ার মতো।

সিরাত কনফারেন্সের ব্যাপারে কথা বললে আয়োজকরা জানান, তরুণরা রাজনৈতিকভাবে যাকে আদর্শ মনে করে তার জীবনেতিহাস কমবেশ তাদের জানা আছে। খেলোয়াড়দের মধ্যে পছন্দের তালিকায় যারা রয়েছেন, তাদের সম্পর্কে অনেক কিছু বলতে পারে। কিন্তু মুসলিম হিসেবে নবী সা. এর জীবনাদর্শ সম্পর্কে নূন্যতম জ্ঞান অনেকের নেই।  সে শূণ্যতাবোধ থেকেই আমাদের আয়োজন।  এটাকে সার্থক করতে আমরা আমন্ত্রণ করেছি এমন গুণিজনদের— যারা তরুণদের পালস বুঝতে পারে। যেমন তাদের মধ্যে রয়েছেন— শায়খ মুসা আল হাফিজ, কবি সাইফ সিরাজ, আহমদ বদরুদ্দীন খান, মুফতি আমীর ইবনে আহমদ। তাছাড়া স্থানীয় ওলামায়ে কেরামসহ জেনারেল শিক্ষিত গুণীজনও উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট