1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে তাকে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোশারফ হোসেন মাসুম ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের ছেলে ও সাবেক আওয়ামী লীগ নেতা মৃত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হৃদয় নামে একজনকে আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় মোশারফ হোসেন মাসুমকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হৃদয় নামে একজনের দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট