1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মনোহরগঞ্জ খিলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। খিলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সাফায়েত হোসেন সবুজের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য কামাল হোসেন মুন্সী। কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন উত্তরহাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের সভাপতি আব্দুল্লাহ তুহিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাফায়েত হোসেন, মোহন, কবির, জামাল, রামিমসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল হল মানুষের সেবা করার দল। দলীয় নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মনোহরগঞ্জ উপজেলা শাখা সর্বদা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশ নায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। বিগত দিনে যিনি দলের হাল ধরেছেন ও দুঃসময় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন সেই নেতা কালাম ভাইকে নমিনেশন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট