1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি ‌‘দানব শেখ হাসিনা’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বড় পরিসরে শোভাযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রা অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা যায়। শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে দেখা যায়। আবার অনেককে নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে দেখা যায়।

 

তবে শোভাযাত্রায় সবার নজর কাড়ে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এ খাঁচা ঘিরে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের ভীড়।

শোভাযাত্রাটি মৎস্য ভবনের সামনে এলে খাঁচাটি দেখা যায়। চোখে সানগ্লাস, মাথায় শিং ও মুখে প্রতীকী রক্ত এবং দানবের মতো বড় দাঁত লাগিয়ে খাঁচার মধ্যে এক নারীকে শেখ হাসিনার সাজে দেখা যায়।

ওই খাঁচার বাইরে লেখা ছিল, ‘আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’, ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’, ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’, ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’ ইত্যাদি।

খাঁচার সঙ্গে অনেকে সেলফি তোলেন। অনেকে নেতাকর্মী আবার এ দৃশ্যের ভিডিও ধারণ করেন। পাশ থেকে নেতাকর্মীদের অনেকে বলছিলেন, ‘হাসিনা ধরা খাইছে’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি।

এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনের রাস্তায় এসে সমবেত হন। এছাড়াও ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা সমাবেত হন।

র‌্যালিটি নয়াপল্টন কার্যালয় থেকে শুরু করে নাইটিঙ্গেল, কাকরাইল মোড় হয়ে মৎস্যভবন মোড় ঘুরে শাহবাগ, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট