1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আমুর গ্রেফতারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৩৭ বার পড়া হয়েছে

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। স্বস্তি প্রকাশ করতে দেখা দেখা গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। বিশেষ করে আমুর দ্বারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি আওয়ামী লীগের অনেক বঞ্চিত নেতা-কর্মীও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

বুধবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্ত্বরে আনন্দ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আইনজীবী ও বিএনপি নেতাকর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগস্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষ স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম তুহিন ও শ্রমিক দলের আহবায়ক টিপু সুলতানসহ আরো অনেকে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট