1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের লুটপাটের সকল হিসাব ও হারানো ঐতিহ্য পিরিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে – এড.সুজন

আবুল কালাম আজাদ
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠার পর থেকে লাকসামের সকল শ্রেনী-পেশার মানুষের সুখ -দু:খের সারথী হিসাবে পরিচিত হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি।গত ১৬বছরে পরিকল্পিতভাবে লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সম্পদ ও অর্থ লুটপাট করে ধ্বংস করে দিয়েছে ততকালীন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা।আমরা সঠিক তদন্তের মাধ্যমে দূর্নীতিবাজদের বের করবো।এক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

বুধবার লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবাগত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন নব নির্বাচিত চেয়ারম্যান এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন।
তিনি আরো বলেন- আমরা ঐতিহ্যের লাকসামকে সুন্দর করে সাজাতে চাই। এক্ষেত্রে সকল নাগরিককে তাদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দূর্নীতিবাজদেরকে বয়কট করতে হবে।

গতকাল বুধবার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসাবে এডভোকেট বদিউল আলম সুজন,ভাইস চেয়ারম্যান হিসাবে গোলাম ফারুক, সদস্য হিসাবে যথাক্রমে সাখাওয়াত হোসাইন, নুরুল ইসলাম,একেএম জাফর উল্লাহ ও সাজ্জাদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা সমবায় অফিসার শাহজাহান মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.বদরুল ইসলাম,সাবেক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার খোরশেদ আলমসহ সকল কর্মকর্তা এবং উপজেলা সকল সমবায় সমিতি গুলোর নেতৃবৃন্দ।
পরে দায়িত্ব গ্রহণকৃত লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সকল নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ,উপজেলার সকল সমবায় সমিতির নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট