1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের মোগরখাল ও কোনাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে আন্দোলনে নেমে সড়ক অবরোধ করেন। আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ পুলিশের পুলিশ সুপার (এসপি) সারওয়ার আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে বকেয়া বেতনের দাবিতে মোগরখাল এলাকায় টিএনজি অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকরা আন্দোলনে নামে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, টিএনজি গ্রুপে তিন হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে টালবাহানা করছে মালিকপক্ষ। তাদের বেতন পরিশোধ না করায় তারা আন্দোলন করছেন।

পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করে। পরে তারা সরে যায়। এ ছাড়া শ্রমিক অসন্তোষ নিরসনে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে আলোচনা করছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, টিএনজি কারখানা শ্রমিকরা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট