1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো হাজি সেলিমকে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগ থানায় দায়েরকৃত আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সংসদ সদস্য, হাজী সেলিমকে। একই মামলায়, তার সাথে গ্রেফতার দেখানো হয় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওনকে।

মঙ্গলবার সকালে মহানগর হাকিম শাহিন রেজার আদালতে হাজির করে গ্রেফতারের আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। গ্রেফতার দেখিয়ে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ নিয়ে ৫টি মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিমকে। মামলার অভিযোগে বলা হয়, বকশিবাজার আলিয়া মাদরাসার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময়; ছাত্রলীগ ও যুবলীগ গুলি চালালে ফজলুল করিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ওইসময়, ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলির নির্দেশ দেন এই দুই আসামি।

 

পরে আহত ব্যক্তি নিজেই এই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি হাজী সেলিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট