1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার উপরোপে নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪

মনোহরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল বাকী মিলন
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

সমবায় শক্তি সমবায় মুক্তি, সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে মনোহরগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২৪ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া ইসলাম।

উপজেলা সমবায় অফিসার তানভীর আহমদ এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাছরিন, মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর  ভারপ্রাপ্ত কর্মকর্তা বটন বড়ুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুধির চন্দ্র মল্ল ভ্রমন, উপজেলা মডেল গ্রাম সময়বায় সমিতির সভাপতি খালেদা আক্তার, ইসলামপুর সমবায় সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী অফিসার সাহদাত হোসেন। বক্তারা বলেন, সমিতির বিন্দু বিন্দু আমানত  দিয়ে আমরা আমাদের উন্নয়ন করতে পারি, একে অপরকে সহয়তা করতে পারি। আমরা এইখান থেকে লোন নিয়ে আত্ম-মানবতার সেবায় এগিয়ে এবং আমরা অনেক উপকৃত হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট