1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

মনোহরগঞ্জের হাসনাবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মোঃ আমিনুল হক। তিনি হাসনাবাদ গ্রামের মৃত লাল মিয়া পাটোয়ারীর ছেলে।

সম্প্রতি দৈনিক অগ্নিকন্ঠেসহ একাধিক পত্রিকায় “মনোহরগঞ্জে নাছিমাকে হত্যার হুমকী আমিনুলের বিরুদ্ধে অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে শনিবার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, মৃত আনোয়ার হোসেনের স্ত্রী নাছিমা আক্তার ও আমরা একই বাড়ির বাসিন্দা। আমাদের মধ্যে বসতবাড়ির একটি জায়গা নিয়ে মতবিরোধ দেখা দিলে স্থানীয় সালিশদাররা তা সমাধান করে দেন এবং সালিশদারদের সিদ্ধান্ত মেনে বর্তমানে আমি আমার মালিকানাধীন জায়গায় পাকা পাকঘর নির্মাণ করছি। কিন্তু নাছিমা আক্তার সালিশী সিদ্ধান্ত উপেক্ষা করে আমিসহ আমার ভাই ও ছেলের নামে থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে।

তিনি বলেন, নাছিমা আক্তারের এহেন ঘৃণ্য কাজে ইন্ধন জোগাচ্ছে একই বাড়ির কামাল হোসেন। তারই যোগসাজসে নাছিমা আক্তারসহ কুচক্রি মহল আমার মানহানি ও আমাকে হয়রানি করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি ছাপিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় লুৎফর রহমান, হেদায়েত উল্লাহ, সাব্বির রহমান, দুলাল মিয়া, আবুল কালাম, মনির হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট