1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবু ইউসুফ :
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : মনোহরগঞ্জ উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(৩০ অক্টোবর) উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি’র মেজর আমিন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) বিপুল চন্দ্র দে, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ফেরদৌস আলম মজুমদার, শাখা ব্যবস্থাপক উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক গোলাম কিবরিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজী, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ মাছুম, প্রেসক্লাব প্রতিনিধি সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস মনোহরগঞ্জ প্রতিনিধিসহ প্রমুখ।
সভায় স্ব স্ব দপ্তরের প্রধানগণ বিগত দিনের কার্যক্রম সভাপতিকে অবহিত করেন এবং বন্যা পরবর্তী বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভাপতি সব বিষয় অবহিত হয়ে সমাধানের পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট