1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

হত্যা মামলায় সাবেক মন্ত্রীর ছোট ভাই গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

রংপুরে ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামছুজ্জামান আহমেদ ভুট্টুকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামছুজ্জামান আহমেদ ভুট্টু কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামে বাসিন্দা। তিনি লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রংপুরে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ঐ মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহার নামীয় আসামি।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলার আসামি ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট