1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে নিখোঁজের পর গৃহবধূর লাশ উদ্ধার

আবু ইউসুফ :
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

আবু ইউসুফ : কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর মাটিচাপা দেয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২৭ অক্টোবর) উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রাম থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
নিহত গৃহবধূর নাম আইরিন আক্তার (২৫)। তিনি উপজেলার মড়হ গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধু। এঘটনায় ওইদিন তার মা সায়েরা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। রোববার দুপুরে নিহতের স্বামীর বাড়ি থেকে দক্ষিণে ২শ হাত দূরে বাইশগাঁও এলাকার খালপাড়ে মাটি চাপা অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পায় স্থানীয় যুবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
নিহত আইরিন আক্তারের বাবার বাড়ি খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের আত্মীয়-স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী আইরিনকে হত্যা করেছে তার স্বামী সেলিম মিয়া।
নিহতের মাতা জানান, সেলিম মিয়া আমার মেয়েকে যৌতুকের জন্য মারধর করতো। তার উপর বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে নির্যাতন চালাতো এবং সে কখনো আইরিনকে শান্তি দিতো না। সেলিম মিয়া ও তার পরিবার মিলে আমার মেয়েকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।
এ ঘটনায় মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম সার্কেল সোমেন মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট