1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ সভাপতি শোভনের নামে চুরি ও ভাঙচুরের মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা, মোবাইলফোন চুরি ও ভাংচুরের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

গত ২৩ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় মামলাটি করেছেন হামলায় আহত ছাত্র রিয়াদের পিতা আব্দুল কুদ্দুস। তিনি উত্তর তিলাই গ্রামের বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সদস্য।

মামলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তার পিতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটনসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের নাম রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মাইনুল ইসলাম লিটনকেও আসামি করা হয়েছে।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসার সময় দু’দফা হামলা চালিয়ে বাদীর ছেলে রিয়াদসহ কয়েকজন ছাত্রকে আহত করে এবং ৫টি মোবাইল ফোন চুরি ও মিছিলে ব্যবহৃত মাইক ভাঙচুর করে।

ওসির দায়িত্বপ্রাপ্ত এসআই আশরাফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন জানান, ওনার ছেলে আহত হবার কারণে অভিভাবক হিসাবে উনি মামলা করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় ভূমিকা নির্ধারণ করা হবে।

এর আগে গত ২৪ অক্টোবর এ মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট