1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা

সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিনকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর খুলশি থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খুলশী এলাকা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলাল উদ্দিনকে সিএসপির কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে। ডিএমপি পুলিশ তাকে নিয়ে যেতে ইতিমধ্যে চট্টগ্রামের পথে রয়েছেন। এ বিষয়ে ডিএমপি থেকে বিস্তারিত ব্রিফ করে জানানো হবে।
প্রসঙ্গত, হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট