1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্র্যাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরীঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে লক্ষ্মীপুরে থেমে থেমে দিনব্যাপী গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর-ভোলা ফেরীঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বলেন, লক্ষ্মীপুর-ভোলা রুটে ৪টি ফেরী চালু রয়েছে। এরমধ্যে ফেরী কাবেরী ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরী সুফিয়া কামাল ছাড়া হবে। এরপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরী চলাচলা বন্ধ থাকবে। ফেরী কনক চাপা ও ফেরী বেগম রোকেয়া লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটে রয়েছে।
লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্র্যাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এতে দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে রাত সাড়ে ১২ টার দিকে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে লঞ্চটি ছাড়া হবে। নদী উত্তাল থাকলে লঞ্চটি ছাড়া হবে না।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল রুটে ১১টি লঞ্চ রয়েছে। এরমধ্যে দুটিই বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট