1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

থমথমে বঙ্গভবন এলাকা, নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতরাতে আন্দোলনের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সামনে। আজ বুধবার সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও তার আশপাশের এলাকায় কাঁটাতার ও ব্যারিকেড বসিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী বঙ্গভবনের সামনের এলাকাসহ আশেপাশে মোতায়েন রয়েছে এপিসি ও জলকামান।

সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হলেও এখন পর্যন্ত উৎসুক জনতা বাদে তেমন কোনো জমায়েত দেখা যায়নি। সাধারণ মানুষের এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ কেউ দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছেন। মাঝেমধ্যে উৎসুক জনতার ভিড় বেড়ে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিচ্ছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট