1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্যকে মজবুত রাখতে হবে : মামুনুল হক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল, ছাত্র ও জনতার যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যকে সীসার প্রাচীরের মতো মজবুত করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

বুধবার (২৩ অক্টোবর) বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্য প্রতিরোধে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি মাওলানা মামুনুল বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, এলডিপি, এনডিপি, গণ অধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গড়ে ওঠা আমাদের ঐক্যকে সীসা খ্যাত প্রাচীরের মতো মজবুত রাখতে হবে। দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে বিদেশি কোন প্রভুদের প্রশ্রয়ে সেই ফ্যাসিবাদ বাংলাদেশে আর নতুন করে ফিরে আসার সুযোগ পাবে না।
এ অন্তবর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্যে করে মামুনুল হক বলেন, সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করুন। তাদের সহযোগিতা নিশ্চিত করুন। তাদেরকে আশ্রয় দিন এবং যত দ্রুত সম্ভব হয় আগামী দিনের রোডম্যাপ ঘোষণা করুন। অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বসে থাকার কোন অভিলাস আপনাদেরকে পেয়ে না বসে সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে।
এ সময় তিনি সকল শহীদদের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘স্পষ্ট ভাষায় বলতে চাই রক্ত দিয়ে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, রক্ত দিয়ে আবার সেই বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করা হয়েছে। খুনিদের বিচার করতে হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাড় করাবার জন্য যদি আরেকটি সংগ্রাম করার প্রয়োজন হয়, বাংলার মানুষ সে সংগ্রাম করার জন্য প্রস্তুত রয়েছে।’
খেলাফত মজলিসের বরিশাল জেলা আহ্বায়ক জোবায়ের গালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব জালালুদ্দিন আহমদ,  আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালি, অফিস ও প্রকাশনা সম্পাদক রাকীবুল ইসলাম।

গণসমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট