1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মনোহরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার

আবু ইউসুফআবু ইউসুফ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

আবু ইউসুফ: মনোহরগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় জেড. এম. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদ হাসান, কৃষি কর্মকর্তা মোঃ মিলন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার ওবায়েদুল হক তারেকসহ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা কার্যালয় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ভাতা ও অনুদান দিয়ে আসছে। আপনারা এই অনুদান নিয়ে বাড়িতে বিভিন্ন ক্ষুদ্র প্রকল্প করে স্বাবলম্বী হতে পারেন। এছাড়া ইদানিং আপনারা ভাতাভোগীরা বিভিন্ন প্রতারণার স্বীকার হচ্ছেন। আপনারা সচেতন হতে হবে, কোন প্রতারক যদি সমাজসেবা অফিসের নাম বলে আপনাকে বিভিন্ন লোভ দেখিয়ে টাকা চাইবে বা আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড চাইবে আপনারা সাথে সাথে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন অথবা মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট