1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

প্রবাসীর স্ত্রীকে হত্যায় সবজি বিক্রেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে চট্টগ্রাম থেকে এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নিহত হনুফা আক্তার (৩৬) উপজেলার উত্তর ভেচকি এলাকার সৌদি আবর প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী।
গ্রেপ্তার আসামি মুসা হাওলাদার (২২) উপজেলার উত্তর সোনাখালী এলাকার আবু হাওলাদারের ছেলে।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, গত ২ সেপ্টেম্বর মেয়ে হনুফা আক্তারকে হত্যায় মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন আ. জলিল ঘরামী। অভিযোগে তিনি জানান, কে বা কারা মাথায়, মুখে ও শরীরে আঘাত করে হনুফাকে হত্যা করে বসতঘরে লাশ ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ সম্পূর্ণ ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তথ্যপ্রযুক্তিসহ নানা কৌশল ব্যবহার করে। এক পর্যায়ে ঘটনায় জড়িত সন্দেহে রবিবার মুসা হাওলাদারকে চট্টগ্রাম ইপিজেড এলাকাধীন আকমল আলী রোড থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সুপার আরও জানান, সৌদি আরব প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারের সঙ্গে ফেসবুকে মুসা হাওলাদারের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে গত ১ সেপ্টেম্বর রাতে হনুফার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে মুসা। রাতে বিভিন্ন বিষয় নিয়ে হনুফার সঙ্গে ঝগড়া হলে গলা চেপে ধরে তাকে হত্যা করে পালিয়ে যায় মুসা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁনসহ পুলিশের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট