1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

‘আধিপত্যবাদীদের সহায়তায় আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে’-জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আধিপত্যবাদীদের সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর, ঢাকার রাজপথে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে গণতন্ত্র হত্যার পথ সূচনা করে পথ হারিয়েছে বাংলাদেশ। এরপর বিগত ১৭ বছরে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতৃবৃন্দসহ সারাদেশের হাজার হাজার জামায়াত-শিবির, বিএনপির নেতা-কর্মী, আলেম-উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ দেশের অসংখ্য জনসাধারণকে হত্যা, গুম ও খুন করেছে এবং জেল-জুলুম, হামলা ও মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের দুঃশাসনের বিরুদ্ধে মুক্তিকামী ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনে ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, বর্তমানে জামায়াতে ইসলামীর রুকন ও নেতা-কর্মীদের সংগঠন পরিচালনার পাশাপাশি বৈষম্যমুক্ত দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সততা, যোগ্যতা ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশবাসীকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

১৪ অক্টোবর সোমবার দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দিনাজপুর জেলা দক্ষিণ জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর অঞ্চল জামায়াতের টিম সদস্য ও সাবেক জেলা আমীর আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা ও দিনাজপুর জেলা উত্তর জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা উত্তর নায়েবে আমীর ও সাবেক বিরল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, জেলা দক্ষিণ নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াত নেতা রাজিবুর রহমান পলাশ, জেলা উত্তর সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম, জেলা দক্ষিণ সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট