1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

শিবালয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল শতরুপা

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা দিতে শিক্ষা উপকরণ দিয়েছে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। শনিবার দুপুরে জাফরগঞ্জ বাজার রোডের মেসার্স কাশেম-মায়া স’মিলস প্রাঙ্গণে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে ফাউন্ডেশনটি।

শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য অধ্যক্ষ মো. আমির হোসেন। অন্যদের মধ্যে বাংলা বাহন নিউজপোর্টালের নির্বাহী সম্পাদক ও সিইও মো. সোহেল রেজা, ফাউন্ডেশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. কাজী তারানুর আহমেদ, ভাইস-চেয়ারম্যান, রুস্তম আহমেদ, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, তেওতা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন হারুণ, জাফরগঞ্জ হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসউদুর রহমান নরুল হুদা, বিবিসি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ মনিরুজ্জামান (মুন্নু), ধূসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক ও জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম মাহমুদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের মুখপাত্র অধ্যাপক মো. মাহবুবুর রহমান।
সভায় বক্তরা বলেন,‘শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনটি দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে। ফাউন্ডেশনের সদস্যদের মাসিক চাঁদা ও আজীবন দাতা সদস্যদের এককালীন চাঁদার অর্থ দিয়ে এসব মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আগামীতে ফাউন্ডেশন বৃদ্ধাশ্রম, চিকিৎসা ক্যাম্পসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনার পথে এগিয়ে চলেছে। ফাউন্ডেশনটি সব সময় মানুষের পাশে থাকবে। সারাদেশে পাঠাগার স্থাপন করবে।’
সভা শেষে কোমলমতি অর্ধ শতাধিক শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেলসহ নানা ধরনের শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক ছিলেন তত্ত্বাবধানে স্থায়ী সদস্য মো. সেন্টু খান, মো. সজিব হোসেন, পরিমল হালদার, মো. রকি মণ্ডল, মো. হায়াত আলী ও সফি উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট