1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

গাজীপুরে ফাঁকা গুলি ছুড়ে দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

গাজীপুরে ব্যাংকের দুইকর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও গুলি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার ৭ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।

সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার ৭ লক্ষাধিক টাকা নিয়ে একটি অটোরিকশাযোগে ওই চারজন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তারা রথখোলা এলাকায় পৌঁছালে ৬টি মোটর সাইকেলে ১০-১২ জন যুবক এসে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুঁড়ে ও ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশেপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট