1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

পালানোর সময় স্বামীসহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী শিরিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

গতকাল বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি। পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে তাদের আটক করা হয়।

 

ওসি মমিনুল ইসলাম আরও জানান, বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটকদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। রাতেই তাদের নবাবগঞ্জ থানায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট